বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

চুলে মেহেদি ব্যবহারের যত উপকার

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : মেহেদি চুলের যত্নে খুবই উপকারী। চুলের খুশকি, রুক্ষতা, শুষ্কতা, অকালপক্বতা দূর করে প্রাকৃতিক উপাদান মেহেদি।

রূপচর্চাবিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদন থেকে চুলের মেহেদির ব্যবহার ও রঙ করা সম্পর্কে জানানো হয়েছে।

চুলে মেহেদি ব্যবহারে যত উপকার

১. মেহেদি মাথার ত্বক ঠাণ্ডা করে ও খুশকি দূর করে। এ ছাড়া চুলের বৃদ্ধিতে সহায়তা করে।

২. মেহেদি চুলের খুশকি দূর করে। চার টেবিল চামচ মেহেদির গুঁড়ার সঙ্গে একটা পুরো একটা লেবুর রস এবং দুই টেবিল চামচ দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। এর পর চুলে মেখে ৩০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করুন। এর পর কন্ডিশনার ব্যবহার করুন।

৩. মেহেদি চুল পড়া কমায়। ছয় টেবিল চামচ আমলকীর গুঁড়া, তিন টেবিল চামচ মেহেদির গুঁড়া, দুই টেবিল চামচ মেথি গুঁড়া একটা পাত্রে ভালোভাবে মেশাতে হবে।এর পর এতে ১০ টেবিল চামচ পানি, একটা ডিমের সাদা অংশ এবং একটা লেবুর রস মিশিয়ে পেস্ট তৈরি করুন। প্রয়োজন হলে এতে পানি যোগ করতে পারেন।

প্যাকটি তৈরি করে এক ঘণ্টা রেখে এর পর চুলে আগা থেকে গোড়া পর্যন্ত লাগিয়ে এক ঘণ্টা অপেক্ষা করুন। এর পর শ্যাম্পু দিয়ে চুল পরিষ্কার করে কন্ডিশনার ব্যবহার করুন। সপ্তাহে দুবার ব্যবহার করলে উপকার পাবেন।

৪. চুল রঙ করতে মেহেদি ব্যবহার করতে পারেন। এক টেবিল চামচ কফি পাউডার পানিতে ফুটিয়ে ঠাণ্ডা করে নিন।একটা পাত্রে পাঁচ টেবিল চামচ মেহেদির গুঁড়া নিয়ে গরম কফি মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন।

চুল কয়েকভাগে ভাগ করে এই প্যাক আগা থেকে গোড়ায় ব্যবহার করুন। তিন ঘণ্টা পর ঠাণ্ডা পানি দিয়ে চুল ধুয়ে নিন। এর পর কন্ডিশনার ব্যবহার করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com