রবিবার, ১২ Jul ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে দর্শকদের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উপহার দিয়েছেন সময়ের জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিম।কানেকশন নামে চলচ্চিত্রে মিমের নায়ক গায়ক ও অভিনেতা তাহসান খান।চলচ্চিত্রটি ইতিমধ্যে ইউটিউবে প্রকাশিত হয়েছে,প্রশংসিত হয়েছে দর্শক মহলে।
এবার নায়ককে নিয়ে আড্ডায় মাতলেন মিম।
এ চ্যানেলের জন্য ‘মিমস কাস্টডি’ নামে নিয়মিত উপস্থাপনা করছেন মিম।বুধবার প্রকাশ হওয়া প্রথম পর্বে অতিথি করেছেন তাহসানকে।
এ বিষয়ে মিম বলেন,দীর্ঘদিনের প্রিয় সহকর্মীদের নিয়ে অনুষ্ঠানটি করছি।আমাদের প্রত্যেকের মধ্যে দারুণ সম্পর্ক।একে অন্যের সঙ্গে সুযোগ পেলে হাসি-ঠাট্টায় মেতে উঠি।যেগুলো আমাদের ভক্তরা জানেন না।মূলত শোবিজ তারকাদের মিষ্টি সম্পর্কগুলোই অনুষ্ঠানটিতে তুলে ধরা হচ্ছে।
আগামী পর্বগুলোতে মিমের সঙ্গে দেখা যাবে চিত্রনায়ক সিয়াম,সজল,সাজ্জাদসহ বেশ কয়েকজনকে।
নগরকন্ঠ.কম/এআর