রবিবার, ১২ Jul ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

যেভাবে হয়েছিল সালমান-রাভিনার প্রথম দেখা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : অভিনেত্রী রাভিনা ট্যান্ডন। ‘পাত্থর কে ফুল’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এই সিনেমায় তার বিপরীতে অভিনয় করেছেন বলিউড সুপারস্টার সালমান খান।

‘পাত্থর কে ফুল’ সিনেমার জন্যই সালমানের সঙ্গে রাভিনার প্রথম দেখা হয়। এরপর থেকেই তাদের বন্ধুত্বের শুরু। সিনেমাটি মুক্তির ২৯ বছর পর এখনো দু’জন বেশ ভালো বন্ধু। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমানের সঙ্গে প্রথম দেখার স্মৃতিচারণ করেছেন এই অভিনেত্রী।

রাভিনা বলেন, “একদিন বান্দ্রার একটি স্টুডিওতে ছিলাম। বান্টি নামে আমার এক পরিচালক বন্ধু ছিল। তার সঙ্গে কয়েকটি বিজ্ঞাপনে কাজ করায় আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়। সে জানতে চায়, বান্দ্রায় আছি কিনা। আমি হ্যাঁ বলি। এরপর আমাকে বলে, ‘বাহিরে আমি ও সালমান খান আছি, আমাদের হ্যালো বলে যাও।’ এরপর ‘পাত্থর কে ফুল’ সিনেমাটিতে অভিনয়ের সুযোগ পাই। মনে আছে, সালমান খানের সঙ্গে অভিনয় করব এজন্য আমার বন্ধুরা অনেক উচ্ছ্বসিত ছিল। তারা আমাকে সিনেমার বিষয়ে উৎসাহ দিতে থাকে। আর এভাবেই আমার সিনেমায় পথচলা শুরু হয়।”

তিনি আরো বলেন, ‘আমি কখনোই অভিনয়শিল্পী হতে চাইনি, কিন্তু ভাগ্য ছিল সেজন্য হয়তো সবকিছু আচমকা হয়ে গেছে। দশম শ্রেণির পরীক্ষা শেষে আমি প্রাহালাড় কাক্করের সঙ্গে ইন্টার্ন হিসেবে কাজ করি। তারও আগে কয়েকটি মডেলিং প্রজেক্টে কাজ করেছি। প্রাহালাড় কাক্করের সঙ্গে যখন কাজ করতাম সবাই আমাকে বলত, পেছনে নয়, বরং আমার ক্যামেরার সামনে কাজ করা উচিত। যদি কখনো সেটে কোনো মডেল আসতে দেরি করত প্রাহালাড় আমাকে তার জায়গায় মডেলিং করাত। সেই দিনগুলো অনেক মজার ছিল। আমার ইন্টার্নশিপের দিনগুলো কথা অনেক মনে পড়ে।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com