রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

ডিএ তায়েবকে মাহির উপহার

বিনোদন প্রতিবেদক, নগরকন্ঠ.কম : দেশে মৌসুমী ফলের অধিকাংশই এখন পাওয়া যাচ্ছে। এই মধুমাসে প্রিয়জনকে ফল উপহার দিতে ভুল করেননি হালের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি।

১২ জুন রাতে নিজের লাগানো গাছের আম নিয়ে ছুটে যান অভিনেতা ডিএ তায়েবের বাসায়। মাহির কাছ থেকে উপহার পেয়ে ভীষণ খুশি এই অভিনেতা।

মাহির সঙ্গে তোলা একটি ছবি ডিএ তায়েব তার ফেসবুকে পোস্ট করে লিখেছেন—রাজশাহীতে আম গাছ লাগান। এখন মাহির বয়স একটু বেড়েছে তার আমগাছও বড় হয়েছে। সেই গাছের আম নিজে গাড়ি ড্রাইভ করে বেইলী রোডে আমার বাসায় নিয়ে এসেছিল। সঙ্গে ছিল তার বন্ধু মৌ। ধন্যবাদ মাহী এতটা ভালোবাসা দেখানোর জন্য। দোয়া করি তুমি যাতে আরো গাছ লাগাও তোমার গাছের আম যেন সারাজীবন খেতে পারি।

এ প্রসঙ্গে মাহি বলেন, ‌নিজের লাগানো গাছের আম অন্যকে উপহার দিতে খুব আনন্দ পাই। এর মধ্যে অন্যরকম ভালো লাগা। আমার কাছের মানুষদের আমি এই উপহার দিয়েছি।

ডিএ তায়েব-মাহিয়া মাহি জুটি বেঁধে ‘অন্ধকার জগৎ’ সিনেমায় কাজ করেছেন। বদিউল আলম খোকন পরিচালিত এ সিনেমা গত বছর সারা দেশে মুক্তি পায়। এছাড়া আরো কয়েকটি সিনেমায় এই জুটিকে দেখা যাবে বলে জানা যায়।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com