রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

‘মনে হচ্ছিল মহাকাশ অভিযানের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : অভিনেত্রী রাকুল প্রীত সিং। করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন চলাকালীন মুম্বাইয়ে ছিলেন তিনি। কিন্তু লকডাউন শিথিল হওয়ার পর দিল্লিতে মা-বাবার কাছে ফিরেছেন এই অভিনেত্রী।

তবে বিমানে ভ্রমণের আগে সকল প্রকার সুরক্ষা নিশ্চিত করেন রাকুল। স্বাস্ব্যবিধি মেনে পারসোনাল প্রটেকটিভ ইকুইপমেন্ট (পিপিই) পরেন। পাশাপাশি তার মুখে মাস্ক ও হাতে গ্লাভসও ছিল।

রাকুল বলেন, ‘লকডাউন শিথিল হওয়ার পর থেকেই আমি রওনা দেওয়ার কথা ভাবছিলাম। আমার জন্য বাবা-মায়ের কোনো ক্ষতি হোক তা চাইনি, তাই সবরকম সুরক্ষা নিশ্চিত করেছি। মনে হচ্ছিল মহাকাশ অভিযানের জন্য নিজেকে প্রস্তুত করছিলাম।’ এই অভিনেত্রী জানান, ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর মা-বাবার সঙ্গে আলিঙ্গন করবেন তিনি।

এদিকে বিমানবন্দরে রাকুলকে দেখে ব্যস্ত হয়ে পড়েন ফটো সংবাদিকরা। কিন্তু ছবি তুলতে মোটেও আগ্রহী ছিলেন না তিনি। এছাড়া এই অভিনেত্রী মনে করেছিলেন, তাকে কেউ চিনতেও পারবে না।

কন্নড় ভাষার ‘গিলি’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় নাম লেখান রাকুল। ২০১৪ সালে ‘ইয়ারিয়া’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। বর্তমানে রাকুলের হাতে রয়েছে একাধিক সিনেমার কাজ। এর মধ্যে হিন্দি ভাষার ‘থ্যাংক গড’, ‘অ্যাটাক’, তামিল ভাষার ‘আয়ালান’, ‘ইন্ডিয়ান টু’ ইত্যাদি। পরিস্থিতি স্বাভাবিক হলে আবারো কাজে ফিরবেন বলে জানিয়েছেন রাকুল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com