রবিবার, ১২ Jul ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন

ঝুঁকি নিতে চাইছেন না আলিয়া

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আবারো সিনেমা ও টিভি ধারাবাহিকের শুটিং শুরু হচ্ছে।

তেলেগু সিনেমার জনপ্রিয় নির্মাতা এস এস রাজামৌলি তার পরবর্তী সিনেমা ‘রুদ্রম রণম রুধিরাম’ বা ‘ট্রিপল আর’র শুটিং শুরুর পরিকল্পনা করছেন। সিনেমাটির এবারের শিডিউলে অভিনেত্রী আলিয়া ভাটের অংশ নেওয়ার কথা থাকলেও ঝুঁকি নিতে চাইছেন না এই অভিনেত্রী।

ভারতে করোনা ঝুঁকিতে থাকা শহরগুলোর মধ্যে একটি মুম্বাই। আলিয়াকে শুটিংয়ের জন্য মুম্বাই থেকে হায়দরাবাদে যেতে হবে। কিন্তু শুটিংয়ের জন্য এই ঝুঁকি নিতে চাইছেন না তিনি। যদিও এ বিষয়ে নির্মাতারা আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য দেননি।

শোনা যাচ্ছে, আপাতত জুনিয়র এনটিআর ও রাম চরণকে নিয়ে দুই দিনের জন্য পরীক্ষমূলক শুটিং করতে চান রাজামৌলি। এরপর যদি মনে হয় শুটিং করা যুক্তিসঙ্গত ও কোনো সমস্যা নেই, তবেই শুটিং চালিয়ে যাবেন তিনি।

বহুল প্রতীক্ষিত ‘ট্রিপল আর’ সিনেমার গল্প কমারাস ভীমা ও আলুরি সীতারামা রাজু নামের দুই বীর যোদ্ধাকে নিয়ে। এর বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন জুনিয়র এনটিআর, রাম চরণ, আলিয়া ভাট, অজয় দেবগন, শ্রিয়া সরন। এছাড়া আরো আছেন রে স্টেভেনসন, অলিভিয়া মরিস, অ্যালিসন ডুডির মতো হলিউড তারকারা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com