বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

যেসব রোগ সারাবে শজনে ডাঁটা

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : শজনে গ্রীষ্মকালীন সবজি। দেখতে সবুজ রঙের লম্বা আকৃতির। শজনের কচিপাতা, ফুল ও শজনে ডাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী ও বিভিন্ন রোগ প্রতিরোধ করে।

আসুন জেনে নিই শজনের উপকারিতা

১. রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে শজনে ফুল ও ডাঁটা অত্যন্ত উপকারী। তাই প্রতিদিন ভাতের সঙ্গে খেতে পারেন শজনের তরকারি।

২. শজনে দিয়ে অনেক ধরনের তরকারি রান্না করা যায়। শজনে ডাঁটা দিয়ে রান্না করা তরকারি শুধু স্বাদেই ভরপুর না, এতে রয়েছে প্রচুর পুষ্টিগুণ।

৩. গরমের সময় অনেকে পেটের সমস্যায় ভোগেন। পেটে গ্যাস্ট্রিকের সমস্যা, বদহজম ও পেটে ব্যথা হলে শজনের তরকারি খেলে উপকার পাওয়া যায়। শজনের তরকারি হজমে সহায়তা করে ও পেটের সমস্যা নিরসনে সহায়তা করে।

৪. শজনে ডাঁটা উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণ করে ও যাদের কোলেস্টোরেলের সমস্যা আছে, তাদের জন্য এটি খুব উপকারী। শজনে ডাঁটা কোলেস্টোরেল কমাতে সহায়তা করে।

৫. দাঁতের মাড়ি ফুলে যাওয়ার সমস্যা, প্রাথমিক অবস্থায় টিউমারের প্রতিষেধক, বাঁতের ব্যথা ও হেঁচকি, আঘাত লেগে ফুলে যাওয়া ছাড়া শজনে রসনাতৃপ্তি মেটানোর পাশাপাশি দেবে পুষ্টি ও রাখবে সুস্থ।
পুষ্টিগুণে ভরা শজনে রাখুন আপনার দৈনন্দিন খাবারের তালিকায়।

তথ্যসূত্র: আনন্দবাজার পত্রিকা

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com