রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

চলচ্চিত্রের রিমেক গানে কণ্ঠ দেবেন ন্যানসি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : শ্রোতাপ্রিয় সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। করোনা সংকটের শুরু থেকে ঘরবন্দি সময় পার করছেন তিনি।

এর মাঝেও একাধিক একক গানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। এবার চলচ্চিত্রের রিমেক গানে কণ্ঠ দেবেন বলে জানিয়েছেন এই সংগীতশিল্পী।

ন্যানসি বলেন—প্রযোজনা প্রতিষ্ঠান অনুপম রিমেক গানের একটি প্রকল্প হাতে নিয়েছে। বিভিন্ন চলচ্চিত্রের দশটি গান রিমেক করবে তারা। পুরোনো সিনেমার অনেক গান শ্রোতারা এখনো শুনতে চান। নতুন প্রজন্মের শ্রোতাদের কাছে গানগুলো নতুন করে তুলে ধরতে পারলে অনেকের ভালো লাগবে। আর সেই বিশ্বাস থেকে কাজগুলো করছি।

নির্বাচিত গানগুলোর নতুন করে সংগীতায়োজন করছেন মীর মাসুম। তবে এই দশ গানের তালিকায় কোন কোন গান থাকবে তা জানাননি ন্যানসি।

ঈদুল আজহা উপলক্ষে ‘প্রিয়তমা’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। এ গান নিয়ে নির্মিত হবে মিউজিক ভিডিও।

এছাড়া ঈদ উপলক্ষে ‘ভাবিনি এমন করে বুঝিনি তো আগে’ শিরোনামে আরেকটি গানে কণ্ঠ দিয়েছেন ন্যানসি। গানটির কথা লিখেছেন মহসিন মেহেদী। সুর করেছেন এহসান রাহী। সংগীতায়োজন করেছেন মীর মাসুম। ঈদে সিএমভি-এর ব্যানারে মুক্তি পাবে গানটি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com