রবিবার, ১২ Jul ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ৫০টি দেশের ৮৫টি প্রামাণ্যচিত্রে সজ্জিত উৎসবটির শিরোনাম লিবারেশন ডকফেস্ট। অষ্টমবারের মতো এ উৎসবের আয়োজন করেছে মুক্তিযুদ্ধ জাদুঘর।
প্রতি বছর ঘটা করে আয়োজন করা হলেও মহামারীর কারণে এবার অনলাইনে অনুষ্ঠিত হচ্ছে এ উৎসব। বিশ্বের নানা প্রান্তের মানুষের মুক্তি ও অধিকারের কথা বলা তথ্যচিত্রের সম্মিলনে পাঁচ দিনব্যাপী এই ডকফেস্ট বা মানবাধিকার প্রামাণ্যচিত্র উৎসবের সূচনা হল মঙ্গলবার সকালে।
এবারের উৎসবের স্লোগান ‘নতুন সময়ে নতুন চলচ্চিত্র’। উৎসবের থিম ‘বঙ্গবন্ধু মুক্তিদাতা’। দেশের এবং দেশের বাইরে নিবন্ধনকৃত দর্শকরা বিনা দর্শনীতে উৎসবের ছবিগুলো উপভোগ করতে পারবেন।
আগ্রহী দর্শকরা www.liberationdocfestbd.org এই লিংকের মাধ্যমে বিস্তারিত জানতে পারবেন। উৎসবে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ও জাতীয় বিভাগ ছাড়াও বিভিন্ন প্যাকেজে প্রামাণ্যচিত্র প্রদর্শিত হচ্ছে।
নগরকন্ঠ.কম/এআর