বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৫:৫৩ পূর্বাহ্ন
লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : কাঠবাদামের দুধ হয়তো খেয়েছেন। তবে এই দুধের পুষ্টিগুণ সম্পর্কে অনেকেই জানি না। কাঠবাদামের দুধ বিভিন্ন রোগ প্রতিরোধ করে থাকে।
হার্ট সুস্থ রাখে, রক্তচাপ নিয়ন্ত্রণ, দৃষ্টিশক্তি ভালো রাখে এবং ওজন কমাতে সাহায্য করে কাঠবাদামের দুধ।
পুষ্টি উপাদান গণনা করে পুষ্টিবিজ্ঞানে এই বাদামকে ৫০টি স্বাস্থ্যকর খাবারের মধ্যে রাখা হয়েছে।
কাঠবাদামে রয়েছে ভিটামিন ই, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, কপার, সেলেনিয়াম, জিংক ও নায়াসিন।
গবেষণায় বলা হয়, কাঠবাদামের দুধ বিশেষ করে প্রোস্টেট ক্যান্সার প্রতিরোধ করে।
কাঠবাদামের দুধ কীভাবে তৈরি করবেন তার রেসিপি জানিয়েছে জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।
আসুন জেনে নিই কীভাবে ঘরেই তৈরি করবেন কাঠবাদামের দুধ।
কাঠবাদাম দুধ যেভাবে তৈরি করবেন-
উপকরণ
কয়েকটা কাঠবাদাম, মিষ্টি করতে চিনি (না দিলেও হয়), সামান্য পানি ও ব্লেন্ডার।
প্রণালি
কাঠবাদাম গুঁড়া করে ব্লেন্ড করে কাঠবাদামের দুধ তৈরি করা হয়।
কাঠবাদাম, মিষ্টি করতে চিনি, সামান্য পানি দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিন।
নগরকন্ঠ.কম/এআর