রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:৩৯ পূর্বাহ্ন

ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন মাহি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি৷ করোনার কারণে দীর্ঘদিন ধরে ঘরবন্দি সময় কাটাচ্ছেন তিনি। এবার ঘরে বসেই ভক্তদের সঙ্গে আড্ডা দেবেন এই চিত্রনায়িকা।

আগামীকাল (২০ জুন) রাত সাড়ে ৮টায় ‘স্টার জোন’ প্রোগ্রামে দর্শকদের সঙ্গে আড্ডায় মাতবেন এই অভিনেত্রী। এসময় চলচ্চিত্র, নিজের ব্যক্তিগত নানা বিষয় নিয়ে কথা বলবেন তিনি। এছাড়া ভক্তদের প্রশ্নের উত্তর দেবেন মাহি।

অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন আরেক চিত্রনায়িকা মাহিয়া মাহি। লাইভ টেকনোলজিস লিমিটেডের নিয়মিত আয়োজনের অংশ হিসেবে মাহির সঙ্গে আড্ডা দিতে টেলিকম অপারেটর রবি ও এয়ারটেল গ্রাহকদের ডায়াল করতে হবে ২২২৮৮ নম্বরে।

২০১২ সালে চলচ্চিত্রে পা রাখেন মাহি। তার অভিনীত উল্লেখ্যযোগ্য সিনেমা হলো—‘ভালোবাসার রঙ’, ‘অগ্নি’, ‘দবির সাহেবের সংসার’, ‘অগ্নি-২’, ‘অনেক সাধের ময়না’, ‘দেশা: দ্য লিডার’, ‘ঢাকা অ্যাটাক’, ‘জান্নাত’ প্রমুখ।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com