রবিবার, ১২ Jul ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন

প্রথমবার অবন্তী সিঁথি ও মুহিন

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতীয় টেলিভিশন রিয়েলিটি শো ‘সারেগামাপা’খ্যাত কণ্ঠশিল্পী অবন্তী সিঁথি। করোনার এই দিনে নতুন একটি গানে কণ্ঠ দিলেন তিনি।

এতে তার সঙ্গে গেয়েছেন ক্লোজআপ ওয়ান তারকা মুহিন খান। এবারই প্রথম একসঙ্গে গাইলেন এই তরুণ দুই সংগীতশিল্পী।

‘তুমি কাছে এসে’ শিরোনামের রোমান্টিক ঘরানার গানটি লিখেছেন রাজুব ভৌমিক। সুর করেছেন অনুরূপ আইচ। সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। আগামী জুলাইয়ের শেষদিকে গানটি আইচ সং-এর ব্যানারে মুক্তি পাবে।

অবন্তী সিঁথি বলেন—আমার প্রিয় শিল্পীদের একজন মুহিন। তার সঙ্গে দ্বৈত গান গাওয়ার সুযোগ করে দিয়েছেন অনুরূপ আইচ দাদা। দাদাকে অনেক ধন্যবাদ জানাই।

গানটি নিয়ে উচ্ছ্বসিত মুহিন। তিনি বলেন—খুব মিষ্টি একটি গান এটি। অসংখ্য ধন্যবাদ রাজুব ভৌমিক, মুশফিক লিটু ও অনুরূপ আইচ দাদাকে। অবন্তীর জন্য ভালোবাসা। আশা করছি, শ্রোতাদেরও গানটি ভালো লাগবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com