রবিবার, ১২ Jul ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

হাসপাতালে অভিনেতা মাসুম আজিজ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জনপ্রিয় অভিনেতা মাসুম আজিজকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।

২০১৭ সালে মাসুম আজিজের হার্টে চারটি ব্লকে বাইপাস করা হয়। এর পর বেশ ভালোই ছিলেন এই অভিনেতা। তবে তিনি বার্ধক্যজনিত সমস্যায়ও ভুগছেন বলে জানা গেছে। তার দ্রুত সুস্থতার জন্য পরিবারের পক্ষ থেকে সবার কাছে দোয়া চাওয়া হয়েছে।

মাসুম আজিজকে নিয়মিত টেলিভিশন ও চলচ্চিত্রের পর্দায় দেখা যায়। এছাড়া তিনি মঞ্চেও নিয়মিত কাজ করছেন। পাশাপাশি নাটক-চলচ্চিত্র নির্মাণ ও চিত্রনাট্য লিখছেন। তার পরিচালিত ‘সনাতন গল্প’ সিনেমার নির্মাণ কাজ শেষ হয়েছে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শমী কায়সার, তৌকীর আহমেদ, নাজমা আনোয়ার, শহীদুল আলম সাচ্চু ও ফজলুর রহমান বাবু।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com