রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

প্রশংসিত রূপঙ্কর ও সুমনার গান

বিনোদন ডেস্ক , নগরকন্ঠ.কম : ইউটিউবে প্রকাশিত ‘আর কোনো কথা নয়’ শিরোনামে একটি গানের জন্য প্রশংসিত হয়েছেন কলকাতার সঙ্গীতশিল্পী রূপঙ্কর ও সুমনা।

গানটি লিখেছেন বাংলাদেশের গীতিকার কবির মোহসীন রেজা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন কলকাতার পলাশ দাস। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন বিষ্ণু শর্মা। এটি প্রকাশ হয়েছে কলকাতার অ্যাঞ্জেল ডিজিটাল ইউটিউব চ্যানেলে।

সুমনার সঙ্গে রূপঙ্করের এটি প্রথম মৌলিক গান। এ গান ছাড়াও গত ৭ জুন ‘নীলরতন’র ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে সুমনা ও নীলরতনের গাওয়া ‘মেঘ মেঘ’ শিরোনামে নতুন আরও একটি রোমান্টিক গান।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com