রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

অভিনয়ে প্রশিক্ষণ দিচ্ছেন স্বাগতা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনা দুর্যোগ শুরু হওয়ার পর থেকে নিজ বাসাতেই অবস্থান করছেন অভিনেত্রী জিনাত শানু স্বাগতা। এখন সীমিত পরিসরে স্বাস্থ্যবিধি অনুসরণ করে নাট্যাঙ্গনের কাজ চলছে। তারপরও পরিবারের অনুমতি না থাকায় এখনই শুটিংয়ে ফিরছেন না এ অভিনেত্রী।

তবে তার বাবার প্রতিষ্ঠিত সাংস্কৃতিক সংগঠন আনন্দম-এ অভিনয়ের শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিচ্ছেন তিনি। করোনার কারণে ঈদের পর থেকে অনলাইনে ক্লাস নিচ্ছেন। প্রতিষ্ঠানটি রাজধানীর মগবাজারে অবস্থিত। এটি প্রতিষ্ঠার ৩৫ বছর অতিক্রম করছে।

এ প্রসঙ্গে স্বাগতা বলেন, ‘ছোটবেলায় এ প্রতিষ্ঠান থেকেই আমার সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু হয়েছিল।

বাবা খুব যত্ন করে প্রতিষ্ঠানটি শ্রম দিয়ে গড়ে তুলেছেন। তিনি নেই অনেকদিন হল। তবে তার প্রতিষ্ঠিত এ প্রতিষ্ঠানটি আমরা এখনও সক্রিয় রেখেছি।

আগে আমি এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী হলেও এখন এর শিক্ষকের দায়িত্ব পালন করছি। আমার মিডিয়া ব্যস্ততার মাঝেও এখানে নিয়মিত সময় দেই; ভালো লাগে। যতদিন সম্ভব এ দায়িত্বটি পালন করে যেতে চাই।’

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com