রবিবার, ১২ Jul ২০২৬, ০৪:৩২ পূর্বাহ্ন

আশিক-প্রিয়াঙ্কার ‘‌তোমার আমার মিলন’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সংগীতশিল্পী আকরাম খান কণ্ঠ দিয়েছেন ‘‌তোমার আমার মিলন’ শিরোনামে নতুন একটি গানে। এর কথা ও সুর করেছেন প্লাবন কোরেশী। সংগীতায়োজন করেছেন রিয়েল আশিক। গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। এতে মডেল হয়েছেন আশিক চৌধুরী ও প্রিয়াঙ্কা জামান।

শিউল বাবুর পরিচালনায় এরই মধ্যে মিউজিক ভিডিওর নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। আগামীকাল (২৫ জুন) বিকাল ৪টায় বেষ্টমিডিয়ার ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পাবে বলে জানান প্রিয়াঙ্কা জামান।

প্রিয়াংকা জামান রাইজিংবিডিকে বলেন, ‌আমার পছন্দের একটি কাজ এটি। খুব যত্নসহকারে কাজটি শেষ করেছি। কাজ খুব ভালো হয়েছে। আশা করছি, দর্শক-শ্রোতাদের ভালো লাগবে।

‘তোমার আমার মিলন’ গানটি সম্পাদনা করেছেন এস কে জয়। কালার কারেকশন করেছেন এসএম তুষার। রূপসজ্জায় ছিলেন এমএ সাগর রানা। শাকিব প্রোডাকশন থেকে গানটি নির্মাণ করা হয়।
নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com