বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গরম তেল ও আগুনে হাত পুড়লে কী করবেন

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : রান্না করার সময় একটু অসাবধানতার কারণে গরম তেলে বা চুলার আগুনে হাত পুড়ে যেতে পারে। এতে ভয় বা চিন্তার কিছু নেই। এসব পোড়ার চিকিৎসায় ঘরেই করা যায়।

যা করবেন

বেকিং সোডা

ক্ষত স্থানে ব্যবহার করতে পারেন বেকিং সোডা। জীবাণুনাশক বৈশিষ্ট্য থাকায় ক্ষত স্থানকে সংক্রমিত হতে দেয় না এই সোডা। এটি ত্বকের স্বাভাবিক পিএইচ রাখে। তাই পুড়ে যাওয়ার ব্যথা ও যন্ত্রণা দ্রুত কমে যায়।

ব্যবহার

১ টেবিল চামচ বেকিং সোডা ১-২ টেবিল চামচ পানিসহ ব্লেন্ড করে সরাসরি ক্ষত স্থানে লাগাতে হবে। ১০ থেকে ১৫ মিনিট রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দিনে অন্তত ২ থেকে ৩ বার ব্যবহার করুন।

ক্ষত সারাবে মধু

মধুতে রয়েছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটি, যা পুড়ে যাওয়া ক্ষতকে সংক্রমিত হতে দেয় না। জ্বালাপোড়া কমায় ও এর অ্যান্টিঅক্সিডেন্ট দ্রুত ক্ষত সারিয়ে তুলতে সাহায্য করে।

ব্যবহার

২ চা চামচ মধু নিয়ে আক্রান্ত স্থানে মেখে রাখুন। ফল পেতে দিনে ৩ বার প্রয়োগ করুন।

টুথপেস্ট ব্যবহার

টুথপেস্টে রয়েছে মিন্ট, যা পোড়া অংশের ব্যথা কমায় ও ক্ষত মসৃণ করতে সাহায্য করে।

ব্যবহার

ক্ষত স্থান ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে এর চারপাশে মিন্টযুক্ত সাদা টুথপেস্ট মাখুন। ১০ থেকে ১৫ মিনিট পর ধুয়ে ফেলুন। দিনে তিনবার এটি ব্যবহার করুন।

লবণ

লবণে রয়েছে সোডিয়াম ক্লোরাইড। এর প্রাকৃতিক নিরাময় শক্তি ও অ্যান্টিমাইক্রোবায়াল ফোস্কা সারাতে ও দ্রুত পুড়ে যাওয়া সারিয়ে তুলতে কাজ করে।

ব্যবহার

কয়েক ফোঁটা পানির সঙ্গে ১ চা চামচ লবণ মিশিয়ে পেস্ট বানান। আক্রান্ত স্থানে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। দিনে কয়েকবার এটি করতে পারেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com