রবিবার, ১২ Jul ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

সিনেমার গল্প লিখছেন চুমকী

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : অভিনেত্রী হিসেবেই বেশি পরিচিত নাজনীন হাসান চুমকী। তবে নাট্যকার ও পরিচালক হিসেবেও তার সুখ্যাতি আছে। করোনার এ দুর্যোগে অভিনয় কিংবা পরিচালনার কাজের সঙ্গে যুক্ত না থাকলেও লেখালেখির কাজ করে যাচ্ছেন তিনি। এ অবসরে প্রথমবার একটি সিনেমার গল্প লিখছেন।

নাম চূড়ান্ত না হওয়া এ সিনেমাটির কাজ করোনা দুর্যোগের পর শুরু হবে। এ প্রসঙ্গে চুমকী বলেন, ‘আসলে আরও আগেই এটি লেখার কাজ শুরু করেছিলাম। তবে নানা ব্যস্ততায় সেটি অসমাপ্ত ছিল। এখন আবার লেখা শুরু করেছি। আশা করছি দর্শকের উপভোগ্য হবে সিনেমাটি।’ এদিকে নাটক লেখার কাজও তার হাতে রয়েছে।

একটি ঈদের নাটকের গল্প লিখছেন এখন। পাশাপাশি করোনাকালীন অনলাইনে ‘নয়নতারা হাউজিং লিমিটেড’ নামে অনলাইন একটি নাটকে অভিনয় করছেন। শিগগিরই নাটকের নবম পর্ব প্রচারে আসবে। লকডাউনের আগে পারভেজ আমিনের পরিচালনায় ‘আগুন পাখি’ নামের একটি ধারাবাহিক নাটকে অভিনয় শুরু করেছিলেন এ অভিনেত্রী।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com