রবিবার, ১২ Jul ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন

নিজেকে সুরক্ষিত রাখতে হবে

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : টিভি নাটকে ব্যস্ত অভিনেত্রী দীপা খন্দকার। করোনাকালে অভিনয়ের ব্যস্ততা তেমন নেই। টিভি পর্দায় না ফিরলেও বাংলাদেশ বেতারের নাটকে কাজ করছেন। অভিনয় এবং অন্যান্য বিষয় নিয়ে তিনি কথা বলেছেন ।

বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন- বর্তমান সময় মোটেও ভালো নয়। কারণ, এভাবে দীর্ঘ সময় অবরুদ্ধ হয়ে থাকার অভিজ্ঞতা আমার জীবনে ছিল না। যেহেতু অন্য কোনো বিকল্প নেই, তাই বাসার কাজ করেই সময় কাটাচ্ছি। টিভি নাটকের শুটিং শুরু করিনি এখনও। তবে বাংলাদেশ বেতারের ছোট নাটিকায় কাজ করেছি এরই মধ্যে।
গত ১৫ মার্চ শেষ শুটিং করেছি বিটিভির এক ঘণ্টার একটি নাটকে। তবে এর আগে একটি বিজ্ঞাপনের শুটিংও করেছি। এরপর ১৬ মার্চ থেকে বাসায় আছি।

এ মুহূর্তে লম্বা সময় ধরে কাজ করা সম্ভব নয়। তবে আমি ইতোমধ্যে শুটিং করেছি দুটো বিজ্ঞাপনের। সেগুলো স্বাস্থ্য মন্ত্রণালয়ের ছিল। যদিও খুব কম সময়ের মধ্যে শেষ হয়েছে শুটিং।

তবে এখন যে অবস্থা তাতে শুটিং করতে চাচ্ছি না। কারণ সারা দিন শুটিং করা এখন সম্ভবও নয়। এ অবস্থা যদি চলতে থাকে ছয় মাস কিংবা এক বছর তাহলে আয়ের একটি বিষয় তো থাকে। সে ক্ষেত্রে কাজ করতে হবে। কিন্তু আমি আসলেই এখন জানি না সামনে কী করব।

বর্তমান অবস্থায় আমি মনে করি এটি সম্ভব নয়। সর্বশেষ কাজ করতে গিয়ে দেখলাম সবাই সচেতন নয়। আর চাইলেও দেখছি সবাই দূরত্ব রাখতে পারছেন না। যেমন খুব কাছ থেকে মাঝে মধ্যে ককশিট ধরে বা ক্লোজ শট নেয় তখন দু-একজন লোক থাকতে হচ্ছে। অনেক সময় আমি ঘেমে যাচ্ছি মেকাপম্যান এসে সেটি মুছে দিচ্ছে। এখন তার হাতটা যখন আমার মুখে দিচ্ছে সেটিও তো একটি অসতর্কতার লক্ষণ। আর নাটকের শুটিং করতে গেলে ২-৩ দিন লেগে যাবে। সেক্ষেত্রে তো একটু রিস্ক এবং কষ্টকর হয়ে যাবে। আর এত সাবধান মনে হয় না থাকা যাবে।

তবে আমরা চাইলে যে কোনো প্রতিযোগিতায় প্রথম হয়ে যাব, এমনটি ভেবে ক্লাস লেভেলে প্রতিযোগিতা করার মতো সময় এখনও আমাদের আসেনি। এখন আমাদের সময়টা হচ্ছে নিজস্ব সংস্কৃতি তুলে ধরা। পাশাপাশি এ অবস্থায় সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com