রবিবার, ১২ Jul ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

এক সিনেমায় দুই সাংসদ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী নুসরাত জাহান ও মিমি চক্রবর্তী। ২০১৮ সালে ‘ক্রিসমাস’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে কাজ করেন তারা।

এর মধ্যে দুজনেই রাজনীতির মাঠে একসঙ্গে নামেন। শুধু তাই নয়, বসিরহাট ও যাদবপুর থেকে সাংসদও নির্বাচিত হন তারা। এরপর আর কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি তাদের। এবার দুই সাংসদ এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন। এ খবর নুসরাত নিজেই জানিয়েছেন।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে—‘এসওএস কলকাতা’ নামে এ সিনেমা পরিচালনা করবেন অংশুমান প্রত্যুষ। সন্ত্রাসবাদের রোমাঞ্চকর গল্প নিয়ে নির্মিত হবে এটি। এতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন যশ দাশগুপ্ত। তবে মিমি-নুসরাত কেমন চরিত্রে অভিনয় করবেন তা জানা যায়নি।

নুসরাত জাহান বলেন—সিনেমাটির অংশ হতে পেরে গর্ব বোধ করছি। খুব শিগগির শুটিং শুরু করব।

মিমির পরবর্তী সিনেমা ‘বাজি’। ভারতে লকডাউন শুরুর আগে সিনেমাটির শুটিং নিয়ে লন্ডনে ব্যস্ত ছিলেন। কিন্তু করোনা পরিস্থিতি খারাপ হওয়ায় শুটিং বাকি রেখেই দেশে ফিরেন তিনি।

অন্যদিকে নুসরাতের পরবর্তী সিনেমা ‘ডিকশনারি’। ব্রাত্য বসু পরিচালিত এ সিনেমার শুটিংও বাকি রয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com