রবিবার, ১২ Jul ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

জুঁইয়ের ‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : রাধারমণ দত্তের ‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না’ শিরোনামের শ্রোতাপ্রিয় গানটি এখনো মানুষের মুখে মুখে। অসংখ্যবার গানটির রিমেক হয়েছে। তারই ধারাবাহিকতায় এবার গানটি গেয়েছেন এই সময়ের কণ্ঠশিল্পী ইসরাত জাহান জুঁই।

গানটি নিয়ে নির্মিত হয়েছে মিউজিক ভিডিও। আজ (২ জুলাই) গানটি তার নিজস্ব ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে। ‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না’ গানের কথা ও সুর করেছেন রাধারমণ দত্ত। মিউজিক করেছেন আকাশ মাহমুদ।

এ প্রসঙ্গে জুঁই বলেন, ‘করোনার কারণে অনেকদিন ঘরে বন্দি ছিলাম। এই সময়ে কিছু গানের কাজ করেছি। আজ ‘বন্ধু বিনে প্রাণ বাঁচে না’ গানটি প্রকাশ করেছি। গানটির মাধ্যমে আমার ইউটিউব চ্যানেলের আত্মপ্রকাশ হলো। ‘ইসরাত জাহান জুঁই’ নামে ইউটিউব চ্যানেলে নিয়মিত গান প্রকাশ করব। নিয়মিত আমার গান পেতে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকুন।

জুঁই এরই মধ্যে বেশকিছু গান গেয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন। ‘জীবন মানে যন্ত্রণা’, ‘বুঝলা না’, ‘পোষা পাখি’, ‘বিধি’, ‘কী জাদু’, ‘চান্দের আলো’সহ বেশকিছু গান গেয়ে আলোচিত হয়েছেন ইসরাত জাহান জু্ঁই। এছাড়া তিনি চলচ্চিত্রের কয়েকটি গানে কণ্ঠ দিয়েছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com