রবিবার, ১২ Jul ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন

অমিতাভের বিজ্ঞাপনে ঊর্মিলা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : মাথার চুল আলগা। মুখে মাস্ক নেই। চোখ বন্ধ করে চেয়ারে বসে আছেন অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর। ফেস শিল্ড পরা এক যুবক তার চোখে কাজল রেখা আঁকছেন। এক নারী তার চুল আঁচড়ে দিচ্ছেন।

দৃশ্যটি একটি বিজ্ঞাপনচিত্রের মেকআপ রুমের। এটি নির্মাণ করছেন গুণী নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। গতকাল (১ জুলাই) এ বিজ্ঞাপনের শুটিং করেন এই নির্মাতা।

আগ্রহ না থাকলেও দীর্ঘ তিন মাস পর গতকাল শুটিংয়ে ফিরেন অমিতাভ রেজা চৌধুরী। শুটিংয়ের অভিজ্ঞতা জানিয়ে এই নির্মাতা বলেন—ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাজ শুরু করেছি। কিন্তু এভাবে কাজ করা কঠিন। শুটিংয়ে গিয়ে করোনা আতঙ্কে থাকব, নাকি প্রাণখুলে দৃশ্যধারণ করব।

ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতেন চলচ্চিত্র নির্মাতা হওয়ার। তবে শোবিজের কাজ শুরু করেন একজন বিজ্ঞাপন নির্মাতা হিসেবে। ক্যারিয়ারে অনেক জনপ্রিয় বিজ্ঞাপন নির্মাণ করেছেন তিনি। উপহার দিয়েছেন দর্শকপ্রিয় চলচ্চিত্র।

অমিতাভ রেজা চৌধুরীর পরবর্তী সিনেমা ‘রিকশা গার্ল’। গত বছরের শুরুর দিকে গাজীপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে সিনেমাটির শুটিং শেষ হয়েছে। এর মধ্যে গাজীপুরের বঙ্গবন্ধু ফিল্ম সিটিতে দেশের প্রথম কোনো সিনেমায় শতাধিক বস্তিঘরের সেট তৈরি করা হয়।

এতে রিকশা-কন্যা নাইমার চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। চিত্রনাট্য রচনা করেছেন নাসিফ ফারুক আমিন ও শর্বরী জোহরা আহমেদ।

সিনেমাটি প্রযোজনা করছেন এরিক জেমস এডামস। যৌথভাবে নির্বাহী প্রযোজক হিসেবে রয়েছেন ফরিদুর রেজা সাগর এবং জিয়াউদ্দিন আদিল।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com