রবিবার, ১২ Jul ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

লেখাজোকায় ব্যস্ত কুসুম

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : দুই পর্দার পরিচিত মুখ মডেল-অভিনেত্রী কুসুম শিকদার। সংগীতশিল্পী হিসেবেও রয়েছে তার পরিচিতি। কবি ও গল্পকার হিসেবেও আত্মপ্রকাশ করেছেন তিনি। তবে গত দুই বছর ধরে অভিনয় থেকে একেবারেই দূরে রয়েছেন এ অভিনেত্রী।

করোনা প্রকোপের শুরু থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়াতে দেখা যায় কুসুম শিকদারকে। তখন থেকেই ঘরবন্দি রয়েছেন তিনি। ঘরবন্দি দিনে লেখালেখিতে মনোযোগী হয়েছেন এই শিল্পী। সম্প্রতি ‘ছায়াকাল’ নামে একটি ছোট গল্প লেখার কাজ শেষ করেছেন তিনি।

কুসুম শিকদার বলেন—এই গল্পটি লেখার জন্য অনেক দিন ধরেই প্রস্তুতি নিচ্ছিলাম। কিন্তু অবসর না পাওয়ার কারণে আর হয়ে উঠেনি। করোনার সময়ে এটি লেখা শেষ করেছি। ঈদুল আজহায় এটি প্রকাশের ইচ্ছা রয়েছে। করোনার এই সময়ে শুধু লেখালেখিটাই করতে চাই।

২০১৫ সালে প্রকাশিত হয় কুসুম শিকদারের প্রথম কাব্যগ্রন্থ ‘নীল ক্যাফের কবি’। ২০১৭ সালে প্রকাশিত হয় প্রথম গল্পগ্রন্থ ‘শরতের জবা’।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com