রবিবার, ১২ Jul ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন

বলিউড সিনেমার গানে বৃষ্টি বিলাস

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বাহিরে আষাঢ়ের বারি ধারা। এই সময়ে অজান্তেই মনের ভেতর বেজে ওঠে কিছু বৃষ্টির গান। অনেকে হয়তো গুনগুনিয়ে দুই লাইন গেয়েও ওঠেন অথবা ডিজিটাল প্ল্যাটফর্মে উপভোগ করেন, হয়ে ওঠেন স্মৃতিবিজড়িত।

বলিউড সিনেমায় বিশেষ মাত্রা তৈরি করেছে বৃষ্টির গান। এতে নায়ক-নায়িকাদের রোমান্স দর্শকের কাছে যেমন উপভোগ্য হয়েছে, তেমনি কিছু গান দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছে।

বলিউড সিনেমার গানে অনেক বৃষ্টি বিলাস হয়েছে। এর মধ্যে থেকে কয়েকটি গান নিয়ে এই ফটো ফিচার।

বৃষ্টি নিয়ে বলিউড সিনেমায় অন্যতম জনপ্রিয় একটি গান ‘পেয়ার হুয়া ইকরার হুয়া’। ‘শ্রী ৪২০’ সিনেমার এই গানে বৃষ্টির মধ্যে একই ছাতার নিচে রাজ কাপুর ও নার্গিসের রোমান্স বলিউডের আইকনিক দৃশ্যগুলোর একটি।

‘চামেলি’ সিনেমার গান ‘ভাগে রে মন’। সুনিধি চৌহানের গাওয়া এই গানে বৃষ্টির মধ্যে কারিনা কাপুরের নাচ এখনো দর্শক হৃদয়ে দোলা দেয়।

বিখ্যাত সুরকার এ আর রহমানের সুরে শ্রেয়া ঘোষালের গাওয়া গান ‘বারসো রে’। ‘গুরু’ সিনেমায় এই গানে কোমর দুলিয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। বলিউড সিনেমায় বৃষ্টি নিয়ে অন্যতম জনপ্রিয় গান এটি।

‘মোহরা’ সিনেমার ‘টিপ টিপ বরসা’ পানি বলিউডে বৃষ্টি নিয়ে শীর্ষ দশ গানের একটি। নব্বই দশকের সাড়া জাগানো এই গানে অক্ষয় কুমার ও রাভিনা ট্যান্ডনের রোমান্স আজও দর্শক হৃদয়ে শিহরণ জাগায়।

‘হাম তুম’ সিনেমায় বৃষ্টির দৃশ্য বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলতে পেরেছেন পরিচালক কুনাল কোহলি। এই সিনেমার টাইটেল সংয়ে বৃষ্টির মধ্যে সাইফ আলী খান ও রানী মুখার্জির রসায়ন এখনো উপভোগ করে বলিউড সিনেমাপ্রেমীরা।

রাজকুমার হিরানি পরিচালিত ‘থ্রি ইডিয়টস’ সিনেমার গান ‘জুবি ডুবি’। এতে বৃষ্টির মধ্যে আমির খান ও কারিনা কাপুরের রোমান্স দর্শকরা বেশ উপভোগ করেছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com