বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

ঘরেই তৈরি করুন টমেটো ও মাংসের মজাদার সস

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : পাস্তা কিংবা স্পেগেটির সঙ্গে খাওয়ার জন্য ঘরেই তৈরি করতে পারেন টমেটো ও মাংসের মজাদার মিট সস।

এই সস চার দিন পর্যন্ত ফ্রিজে রেখে খেতে পারবেন।

আসুন জেনে নিই রেসিপি-

উপকরণ

মাংসের কিমা আধা কেজি, অলিভ অয়েল পরিমাণমতো, পেঁয়াজ একটি (কুচি), গাজর ১টি (কুচি), রসুন ৪ কোয়া (কুচি), শুকনো বেসিল ২ টেবিল চামচ, শুকনো অরিগ্যানো আধা চা চামচ, টমেটো পিউরি ৩ কাপ।

গোলমরিচের গুঁড়া, পাপরিকা ও চিলি ফ্লেকস সামান্য, লবণ স্বাদমতো ও ধনিয়াপাতা ২ চা চামচ

প্রণালি

প্রথমে অলিভ অয়েল গরম করে মাংসের কিমা মাঝারি আঁচে ভেজে নিন। বাদামি হয়ে গেলে উঠিয়ে রাখুন। এর পর একই প্যানে পেঁয়াজ, রসুন ও গাজর কুচি দিয়ে ভাজুন ৫ মিনিট। ভাজা মাংস দিয়ে নেড়ে নিন।

টমেটো পিউরি, আধাকাপ পানি, স্বাদমতো লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে দিন। শুকনো অরিগ্যানো, শুকনো বেসিল, পাপরিকা ও ধনিয়াপাতা দিন। কম আঁচে রান্না করুন।

ঢাকনা দিয়ে ঢেকে মৃদু আঁচে রেখে দিন ১৫ থেকে ২০ মিনিট। কিছুক্ষণ পর পর নেড়ে দেবেন। ঘন হয়ে গেলে ধনেপাতা কুচি ছিটিয়ে নামিয়ে নিন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com