শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

ছেলে নায়ক বাবা খলনায়ক

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : তামিল সিনেমার জনপ্রিয় অভিনেতা চিয়ান বিক্রম। এবার ছেলে ধ্রুম বিক্রমের সঙ্গে একই সিনেমায় অভিনয় করছেন তিনি।

প্রাথমিকভাবে সিনেমাটির নাম রাখা হয়েছে ‘বিক্রম ৬০’। প্রথমে ধারণা করা হয়েছিল, এই সিনেমায় অতিথি চরিত্রে দেখা যাবে বিক্রমকে। তবে নতুন এক প্রতিবেদনে জানানো হয়েছে, এতে নায়কের ভূমিকায় অভিনয় করবেন ধ্রুব। অন্যদিকে খলনায়ক হিসেবে পর্দায় হাজির হবেন চিয়ান বিক্রম।

কয়েকদিন আগে সিনেমাটির ফার্স্ট লুক প্রকাশ করে এর ঘোষণা দেন পরিচালক কার্তিক সুভারাজ। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এই সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে।

‘আদিত্য ভার্মা’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেনে ধ্রুব বিক্রম। তেলেগু ভাষার সাড়া জাগানো ‘অর্জুন রেড্ডি’ সিনেমার তামিল সংস্করন এটি। কার্তিক সুভারাজ এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন বাবা-ছেলে।

বিক্রমের পরবর্তী সিনেমা ‘কোবরা’। করোনাভাইরাসের কারণে তামিল থ্রিলার ঘরানার এই সিনেমার শুটিং বন্ধ রয়েছে। এছাড়া মনি রত্নমের ‘পোন্নিইন সেলবান’, মিথোলজিক্যাল ড্রামা ‘মহাবীর কর্ণ’ এবং স্পাই থ্রিলার ‘ধ্রুব নাচাথিরাম’ সিনেমায় দেখা যাবে তাকে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com