শনিবার, ১১ Jul ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন

ম্যাট্রিক্স সিরিজের নতুন ছবির শুটিংয়ে যোগ দিলেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউডে রাজত্ব করে এবার হলিউড মাতাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। হলিউড টিভি সিরিজ ‘কোয়ান্টিকো’র পর ‘ম্যাট্রিক্স’র মতো ছবিতেও অভিনয় করতে চলেছেন তিনি।

জনপ্রিয় এই অভিনেত্রী কিয়ানু রিভেসের ‘ম্যাট্রিক্স ৪’র প্রধান চরিত্রে কাজ করতে যাচ্ছেন। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, প্রিয়াঙ্কা ছাড়াও অভিনয় করছেন ক্যারি-অ্যান মোস, দ্বিতীয় ইয়াহিয়া আবদুল-মাটেন এবং নীল প্যাট্রিক হ্যারিস।

সান ফ্রান্সিসকোতে এই ছবির শুটিং শুরু হয় লকডাউনের আগে। কিন্তু গেল মার্চে করোনার কারণে শুটিং বন্ধ হয়ে যায়। বর্তমান পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় আবারও শুটিং শুরু হয়েছে। সেখানে প্রিয়াঙ্কাও কাজ করছেন। স্বাস্থ্যবিধি মেনেই বার্লিনে শুটিং-এ অংশ নিচ্ছেন তারা।

অভিনয়ের পাশাপাশি আমাজন প্রাইমের সঙ্গে দু’বছরের জন্য মিলিয়ন ডলারের চুক্তি সই করেছেন প্রিয়াঙ্কা। প্রযোজকের খাতাতেও নাম লেখালেন অভিনেত্রী। এই মুহূর্তে প্রিয়াঙ্কার দু’টি আমাজন প্রজেক্টে কাজ করছেন। একটি হলো রিয়েলিটি ডান্স শো। নাম ‘সঙ্গীত’। স্বামী নিক জোনাসের সঙ্গে তিনি এর প্রযোজনা করছেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com