শনিবার, ১১ Jul ২০২৬, ১১:১০ অপরাহ্ন

অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : টলিউডের এক অভিনেত্রীকে ধর্ষণ ও তার ভিডিওধারণের অভিযোগ উঠেছে তার প্রেমিকের বিরুদ্ধে।

এ বিষয়ে পশ্চিমবঙ্গের যাদবপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ওই অভিনেত্রী। চিত্তরঞ্জন মেডিক্যাল কলেজ হাসপাতালে তার শারীরিক পরীক্ষা করা হয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে—গত ৫ জুলাই এই অভিনেত্রীর বাসায় টাকা নিতে যান ওই প্রেমিক। এ সময় বাসায় অন্য কেউ না থাকার সুযোগ নিয়ে তাকে ধর্ষণ করে। শুধু তাই নয়, মুঠোফোনে তার ভিডিও ধারণ করে। কাউকে কিছু জানালে ভিডিও ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছে বলেও অভিযোগ করেছেন এই অভিনেত্রী।

২০০৯ সালে এই অভিনেত্রীর সঙ্গে পরিচয় হয় ওই যুবকের। এরপর প্রায়ই তাদের যোগাযোগ হতো। এই অভিনেত্রীর বাড়ি কল্যাণীতে। কিন্তু কর্মসূত্রে গলফ গ্রিনের একটি বাড়িতে থাকেন। ওই যুবক পেশায় ব্যবসায়ী। সময়ের সঙ্গে তাদের মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। সম্পর্কে জড়ানোর পর থেকে অভিনেত্রীর কাছে ব্যবসার জন্য টাকা চাইতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে দূরত্ব বাড়ে।

চলতি বছর আবারো নতুন করে সম্পর্ক দানা বাঁধে। তারপর এমন দুর্ঘটনার মুখে পড়লেন বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনার পর মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছেন এই অভিনেত্রী। কয়েকবার আত্মহত্যা করার কথাও ভেবেছেন বলে এ প্রতিবেদনে জানানো হয়েছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com