শনিবার, ১১ Jul ২০২৬, ১১:০৯ অপরাহ্ন

ঈদের নাটক নিয়ে ফিরছেন সারিকা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনা দুর্যোগের কারণে গত মার্চের পর থেকে অভিনয়ে ছিলেন না জনপ্রিয় মডেল ও অভিনেত্রী সারিকা। দীর্ঘ তিন মাসেরও অধিক সময় ঘরবন্দি থেকে অবশেষে অভিনয়ে ফিরছেন এ অভিনেত্রী।

১১ জুলাই থেকে শুরু করছেন একটি খণ্ড নাটক। তপু খানের পরিচালনায় নাটকের শুটিং হবে রাজধানীর একটি শুটিং স্পটে। এতে অভিনয় প্রসঙ্গে সারিকা বলেন, ‘আগেও আমি মাঝে মধ্যে অভিনয় থেকে বিরতি নিতাম।

কাজ কম করতাম; কিন্তু করোনাভাইরাসের জন্য এভাবে বসে থাকতে হবে- তা আমার কল্পনায়ও ছিল না। গত মাসেই কাজে ফেরার ইচ্ছা ছিল। কিন্তু আমার বাবা করোনায় আক্রান্ত হওয়ার কারণে কাজে ফেরার সময়টি পিছিয়ে যায়।

বাবা এখন পুরোপুরি সুস্থ। বাসার অন্য সবাই সুস্থ আছেন। তাই চিন্তা করলাম এখন কাজ শুরু করা যায়। এখন পর্যন্ত পাঁচটি নাটকের সিডিউল দিয়েছি। তবে পরিস্থিতির ওপর নির্ভর করছে সবকিছু। কোনো সমস্যা হলে কাজের সংখ্যা কমাতেও পারি।

আমি কিন্তু গত বছর থেকেই নিয়মিত অভিনয় করছি। এখন থেকে নিয়মিত কাজ করার ইচ্ছা আছে। যেসব দর্শক আমার অভিনয় পছন্দ করেন এবং আমাকে উৎসাহিত করেন, তাদের কাছে আমি কৃতজ্ঞ।’

এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক নিয়ে বিড়ম্বনায় আছেন এ মডেল অভিনেত্রী। প্রায় দুই বছর আগে তার আইডি হ্যাক হয়। এরপর থেকে ফেসবুক ব্যবহার করছেন না তিনি। কিন্তু তার নামে অনেক অ্যাকাউন্ট খুলে পরিচালনা করছেন কেউ কেউ। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন সারিকা।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com