শনিবার, ১১ Jul ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। ২০১৬ সালে কন্নড় ভাষার ‘কিরিক পার্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন। এরপর ‘চালো’ সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় তার অভিষেক হয়।
অল্প সময়ে দর্শক হৃদয়ে জায়গা করে নিয়েছেন তিনি। ‘গীতা গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’, ‘সারিলেরু নীকেবারু’, ‘বীষ্মা’ প্রভৃতি জনপ্রিয় সিনেমায় অভিনয় করেছেন। চিত্রনাট্য বাছাইয়ের ক্ষেত্রে দুটি বিষয় প্রাধান্য দিয়ে থাকেন রাশমিকা। যখন কোনো সিনেমার গল্প শোনেন এতে আবেগ ও বিনোদন কতটুকু তা ভালোবাবে পরখ করে নেন। পাশাপাশি গল্প ও তার চরিত্র কেমন হবে তা গুরুত্ব দেন তিনি। তার সাফল্যের মূল মন্ত্র এটিই বলে মনে করেন রাশমিকা।
পরপর কয়েকটি ব্যবসা সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী। তার পরবর্তী সিনেমা ‘পুষ্পা’। এতে আল্লু অর্জুনের বিপরীতে অভিনয় করছেন রাশমিকা।
নগরকন্ঠ.কম /এআর