শনিবার, ১১ Jul ২০২৬, ১০:২০ অপরাহ্ন

করোনা আক্রান্ত কোয়েল: কেমন আছে সন্তান

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : কয়েকদিন আগে মা হয়েছেন টলিউড অভিনেত্রী কোয়েল মল্লিক। এরই মধ্যে গতকাল (১০ জুলাই) জানা যায়, করোনাভাইরাস অর্থাৎ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এই অভিনেত্রী।

কোয়েলের এই খবর শোনার পর থেকেই বেশ উদ্বিগ্ন তার ভক্ত ও সহকর্মীরা। অনেকে এই অভিনেত্রীর সুস্থতা কামনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। পাশাপাশি তার সন্তানের অবস্থা নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন কেউ কেউ।

কোয়েলের স্বামী নিসপাল জানান, তিনি এবং কোয়েল বর্তমানে তাদের বালিগঞ্জের বাড়িতে কোয়ারেন্টাইনে আছেন। এই দম্পতির সন্তান ও কোয়েলের শ্বশুর-শাশুড়ির কোভিড-১৯ রিপোর্ট নেগেটিভ এসেছে। আপাতত তারাই নাতির দেখভাল করছেন।

এদিকে কোয়েল ও নিসপালের পাশাপাশি এই অভিনেত্রীর বাবা রঞ্জিত মল্লিক এবং মা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তবে এখন সুস্থ আছেন বলে জানিয়েছেন রঞ্জিত মল্লিক।

বর্ষীয়ান এই অভিনেতা বলেন, ‘আমরা একদম সুস্থ আছি। চিন্তার কোনো কারণ নেই। করোনা হলেই যে ভয় পেতে হবে, তেমনটা নয়! তবে এই সময় সচেতন থাকা খুব জরুরি। চিকিৎসকের পরামর্শ মতো সব নিয়ম মেনে চলতে হবে। মনের জোরটাই আসল। অকারণ ভয় পেলে হবে না। আমি একশ শতাংশ নিশ্চিত যে আমরা সকলেই সুস্থ হয়ে যাব।’

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com