শনিবার, ১১ Jul ২০২৬, ১০:২১ অপরাহ্ন

৩৬ বছর বয়সেই না ফেরার দেশে অভিনেতা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতীয় অভিনেতা রঞ্জন সেহগাল আর নেই। তার বয়স হয়েছিল ৩৬।

জানা গেছে, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এই অভিনেতা। তার শরীরের কয়েকটি অঙ্গ বিকল হয়ে পড়েছিল। গতকাল (১১ জুলাই) চণ্ডীগড়ের পিজিআই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

পাঞ্জাব বিশ্ববিদ্যালয় থেকে থিয়েটার বিষয়ে স্নাতক করেন রঞ্জন। এরপর মঞ্চ অভিনেতা হিসেবে ক্যারিয়ার শুরু করেন। পরবর্তী সময়ে হিন্দি সিনেমা ও টিভি টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন এই অভিনেতা। ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত সর্বজিৎ সিনেমায় দেখা গেছে তাকে। ‘রিশতো সে বাড়ি প্রথা’ টিভি ধারবাহিকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন তিনি। এছাড়া ‘তুম দেনা সাথ মেরা’, ‘গুস্তাক দিল’, ‘ভাওয়ার’, ‘জানে কিয়া হোগা রাম’, ‘কুলদীপক’, ‘সবকি লাডলি বেবো’, ‘ভাগ্য’, ‘রিশতা ডটকম’ প্রভৃতি টিভি ধারাবাহিকে অভিনয় করেছেন। ‘ক্রাইম পেট্রোল’র কয়েকটি পর্বে দেখা গেছে তাকে।

হিন্দির পাশাপাশি পাঞ্জাবি সিনেমাতেও অভিনয় করেছেন তিনি। এগুলোর মধ্যে রয়েছে— ‘ইয়ারো ডা ক্যাচাপ’, ‘আতিশবাজি ইশক’ এবং ‘মাহি এনআইআর’।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com