শনিবার, ১১ Jul ২০২৬, ১০:২০ অপরাহ্ন

টানাপড়েনের গল্পে প্রভা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভালোবেসে বিয়ে করেন মনোজ প্রামাণিক ও সাদিয়া জাহান প্রভা। মনোজ একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেন। বেশ ভালোই চলছিল তাদের ছোট্ট সংসার।

সদ্য বিবাহিত জীবন আনন্দ আর খুনসুটিতে চলছিল, তখন আরো একটি সু-খবর তাদের দরজায় কড়া নাড়ে। অর্থাৎ প্রভা মা হতে চলেছেন। এমন খবরে খুশিতে আত্মহারা প্রভা। কিন্তু মনোজকে এ খবর জানাতেই গল্প মোড় নেয় অন্যদিকে। এটি বাস্তবের কোনো ঘটনা নয়–এমন গল্প দেখা যাবে ‘টেডি বিয়ার’ শিরোনামের নাটকে।

‘টেডি বিয়ার’ নাটকে জুটি বেঁধে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা ও মনোজ প্রামাণিক। এতে তাদেরকে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে।

নাটকটি পরিচালনা করেছেন তরুণ নাট্যনির্মাতা আতিফ আসলাম বাবলু। সম্প্রতি রাজধানীর বিভিন্ন লোকেশনে দৃশ্যধারণের কাজ শেষ হয়েছে।

জিয়াউল হক মানুন প্রযোজিত এই নাটকে প্রভা-মনোজ ছাড়াও অভিনয় করেছেন বাসার বাপ্পিম পাপিয়া, নয়ন খানসহ অনেকে। ঈদুল আজহায় একটি বেসরকারি টেলিভশন চ্যানেলে নাটকটি প্রচার হবে বলে রাইজিংবিডিকে জানিয়েছেন নির্মাতা।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com