শনিবার, ১১ Jul ২০২৬, ১০:২২ অপরাহ্ন

বিকিনি পরবেন কাজল

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতীয় অভিনেত্রী কাজল আগরওয়াল। হিন্দি সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন তিনি। তবে তামিল ও তেলেগু সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেছেন।

কাজল অভিনীত পরবর্তী সিনেমা ‘ইন্ডিয়ান-টু’। গুঞ্জন শোনা যাচ্ছে, সিনেমাটিতে বিকিনি পরে পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী। করোনার কারণে বর্তমানে সিনেমাটির শুটিং বন্ধ রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই দৃশ্যটির শুটিং হবে।

১৯৯৬ সালে মুক্তি পাওয়া ‘ইন্ডিয়ান’ সিনেমার সিক্যুয়েল ‘ইন্ডিয়ান-টু’। এটি পরিচালনা করছেন শংকর। তামিল ভাষার সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন কমল হাসান। এতে আরো আছেন— সিদ্ধার্থ, রাকুল প্রীত সিং প্রমুখ।

‘ইন্ডিয়ান-টু’ ছাড়াও কাজল আগরওয়ালের হাতে একাধিক সিনেমার কাজ রয়েছে। তেলেগু ভাষার ‘মোসাগালু’ ও ‘আচার্য’ সিনেমায় দেখা যাবে তাকে। এর মধ্যে ‘আচার্য’-তে চিরঞ্জীবীর সঙ্গে পর্দায় হাজির হবেন এই অভিনেত্রী।

এছাড়া হিন্দি ভাষার ‘মুম্বাই সাগা’ সিনেমায় অভিনয় করছেন তিনি। আশি-নব্বই দশকের মুম্বাইয়ের আন্ডারওয়ার্ল্ডের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ‘মুম্বাই সাগা’। গ্যাংস্টার ঘরানার এই সিনেমায় কাজল ছাড়াও অভিনয় করছেন— সুনীল শেঠি, জ্যাকি শ্রফ, গুলশান গ্রোভার, জন আব্রাহাম, ইমরান হাশমি, রোহিত রায়, সোমির সোনি, অমল গুপ্তা, প্রতীক বাব্বার প্রমুখ।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com