শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ‘আচ্ছা তোমরা প্রতিদিন বাজারে কেন যাও? আমার আব্বু তো প্রতিদিন বাজারে যায় না। বাইরে করোনাভাইরাস আছে। একবারে বেশি বাজার আনবে। তারপর ওয়ালটন ফ্রিজে রেখে দিবে। খাবার নষ্ট হবে না। কি মনে থাকবে তো! ওয়ালটন ফ্রিজ আছে যার রোজ বাজারের কি দরকার?’—চিত্রনায়ক আমিন খান-স্নিগ্ধা দম্পতির ছেলে ঈশানের মুখে এমন সংলাপ মন কেড়েছে দর্শকের।
ওয়ালটন ফ্রিজের ওভিসিতে ঈশান এই সংলাপগুলো বলেন। সম্প্রতি ৩৮ সেকেন্ডের এই ওভিসি অনলাইন দুনিয়ায় প্রকাশের পর প্রশংসা কুড়াচ্ছে ঈশান।
এর আগে ঈশান ওয়ালটন গ্রুপের জনপ্রিয় ব্র্যান্ড মার্সেলের এয়ার কন্ডিশনারের (এসি) বিজ্ঞাপনে মডেল হয়েছে। এটি পরিচালনা করেন আবুল খায়ের চাঁদ। ৪০ সেকেন্ড ব্যাপ্তীর এই বিজ্ঞাপনে ঈশানকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা দর্শকদের মুগ্ধ করেছে। ওয়ালটন ওয়াটার পিউরিফায়ার ও ওয়ালটন ব্লেন্ডারের বিজ্ঞাপনে দেখা গিয়েছে তাকে।
চিরসবুজ নায়ক আমিন খান নব্বই দশকে ঢাকাই চলচ্চিত্রে পা রাখেন। এরপর অনেক দর্শকপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়েছেন এই অভিনেতা। বর্তমানে টেলিভিশন নাটক-টেলিফিল্মের কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
নগরকন্ঠ.কম/এআর