শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর, নজরুল রাজ ও চিত্রনায়িকা অরিন নিয়মিত নাটকে অভিনয় করছেন।
ঈদুল আজহায় তাদের অভিনীত একাধিক নাটক বিভিন্ন টিভি চ্যানেলে প্রচার হবে। সম্প্রতি তারা ‘শেষ প্রহর’ নামে একটি নাটকের শুটিং সম্পন্ন করেছেন। এটি পরিচালনা করেছেন আসাদুজ্জামান আসাদ।
একটি রিসোর্টের গল্পকে কেন্দ্র করে গড়ে উঠেছে এ নাটকের গল্প। একই রিসোর্টে তিন বন্ধু ঘুরতে যান। তারা গান-বাজনা হইহুল্লোড় করেন। এখানে তারা প্রেমের সম্পর্কে জড়ান। এরপর ঘটতে থাকে নানা ঘটনা। এভাবেই গল্প এগিয়েছে বলে জানান নির্মাতা।
সেজান নূর রচিত এ নাটকে আরো অভিনয় করেছেন—মিথিলা, অবাক, প্রনীল প্রমুখ। ঈদুল আজহায় বেসরকারি একটি টেলিভিশনে প্রচার হবে নাটকটি।
নগরকন্ঠ.কম/এআর