শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

তাহসান-মিমের ‘হঠাৎ বিয়ে’

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খান। লাখো সংগীত পিপাসুর মন জয় করে ছুটছেন আপন গতিতে। পাশাপাশি তিনি নিয়মিত নাটকেও অভিনয় করছেন।

এদিকে মডেল-অভিনেত্রী বিদ্যা সিনহা মিম চলচ্চিত্রে নিয়মিত অভিনয় করছেন। দীর্ঘ বিরতির পর এবার তাহসানের বিপরীতে একটি নাটকে অভিনয় করলেন তিনি।

‘হঠাৎ বিয়ে’ শিরোনামে নাটকটি ঈদুল আজহায় বেসরকারি টেলিভিশন বাংলাভিশনে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়। ওসমান মিরাজ পরিচালিত এই নাটকের দৃশ্যধারণের কাজ চলতি বছরের শুরুতে শেষ হয়েছে।

এর আগেও এই জুটি একসঙ্গে বেশকিছু নাটক ও টেলিছবিতে কাজ করেছেন। এদিকে মিমের হাতে দুটি সিনেমার কাজ রয়েছে। করোনার কারণে সেগুলো থেমে আছে। ‘ইত্তেফাক’, ও ‘পরাণ’ নামের দুটি সিনেমার কিছু অংশের কাজ শেষ করে এখন শুটিং বন্ধ আছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে এর দৃশ্যেধারণ শুরু হবে বলে জানান মিম।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com