বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

মুখরোচক চেরি ফলের আচার

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : চেরি ফল আমরা অনেকেই খেয়েছি। বিদেশি এই ফল বাংলাদেশের বাজারেও কিনতে পাওয়া যায়। এই ফল দিয়ে ঘরেই তৈরি করতে পারেন টক-মিষ্টি-ঝাল আচার।

আসুন জেনে নিই কীভাবে তৈরি করবেন মুখরোচক এই আচার-

উপকরণ

চেরি ফল ৪০০ গ্রাম, সরিষার তেল আধা কাপ, আদা ও রসুন বাটা আধা চা-চামচ করে, শুকনা মরিচ ৩/৪টি, সরিষা বাটা আধা চা-চামচ, মরিচ-গুঁড়া আধা চা-চামচ, গোটা পাঁচ ফোঁড়ন আধা চা-চামচ, জিরা ভেজে গুঁড়া করা আধা চা-চামচ, ভিনিগার আধা কাপ, লবণ স্বাদ মতো (চিনি ঐচ্ছিক স্বাদ মতো)।

প্রণালি

চেরি ফলগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি প্যানে তেল গরম করে আস্ত পাঁচ ফোঁড়ন দিয়ে বাটা মসলা ও মরিচগুঁড়া ও চেরি ফলগুলো কষিয়ে ভিনেগার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন।

মাঝারি আঁচে রান্না করুন। চেরি সিদ্ধ হয়ে গেলে তা চামচ দিয়ে ভেঙে ভালো করে মসলার সঙ্গে নেড়ে মিশিয়ে নিন। এ সময় চিনি দিতে চাইলে দিতে পারেন।

তেল ছেড়ে আসলে জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে নামিয়ে নিন। ঠাণ্ডা করে পরিবেশন করুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com