বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

প্রস্রাবে সংক্রমণ রোধে কী পরিমাণ পানি খাবেন রোজ?

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রস্রাবে সংক্রমণ নারী ও পুরুষের জন্য খুবই সাধারণ একটি সমস্যা। বিশুদ্ধ পানি ও খাবার না খাওয়ার কারণে অনেক সময় এই সমস্যা দেখা দেয়। এই রোগে তলপেটে প্রচণ্ড ব্যথা হয়। পুরুষের তুলনায় নারীরা এ রোগে বেশি আক্রান্ত হয়ে থাকেন।

প্রস্রাবে সংক্রমণ কেন হয়?

বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকটেরিয়া (৯৫ শতাংশ) এবং কিছু ক্ষেত্রে ফাঙ্গাস, প্রোটিয়াস, ক্লেবসিলা, সিউডোমনাস প্রস্রাবে সংক্রমণের জন্য দায়ী। এ ছাড়া অনেকের এলার্জিজনিত কারণেও হতে পারে (সাময়িক হতে দেখা যায়)।

দীর্ঘসময় মূত্রতন্ত্রে জীবাণু অবস্থান করলেই অথ্যাৎ প্রস্রাব চাপিয়ে রাখলে এই রোগ হতে পারে।

পিরিয়ডে সময়ে অপরিচ্ছন্নতার কারণে হতে পারে প্রস্রাবে সংক্রমণ। একাধিকবার প্রস্রাবে সংক্রমণ থেকে কিডনিও নষ্ট হয়ে যেতে পারে।

প্রস্রাবে ইনফেকশনের প্রাথমিক লক্ষণ-

প্রস্রাব গাঢ় হলুদ হওয়া, প্রস্রাব করার সময় জ্বালা বা ব্যথা, কিছুক্ষণ পরপর প্রস্রাবের বেগ, প্রস্রাবে দুর্গন্ধ, বমি ভাব, জ্বর ভাব বা কাঁপুনি ও তলপেটে বা পিঠের নিচের মারাত্মক ব্যথা।

প্রস্রাবে সংক্রমণ রোধে কী করবেন?

প্রস্রাবে সংক্রমণ রোধে প্রতিদিন অন্তত আড়াই লিটার পানি পান করা ও ভিটামিন সি যুক্ত খাবার খাওয়া উচিত।

এছাড়া খেতে পারেন আনারস। এই ফলে রয়েছে ব্রোমেলাইন নামক একটি উপকারি এঞ্জাইম। গবেষণায় দেখা গিয়েছে যে, ইউরিন ইনফেকশনে আক্রান্ত রোগীদেরকে সাধারণত ব্রোমেলাইন সমৃদ্ধ অ্যান্টিবায়োটিক দেয়া হয়। তাই প্রস্রাবে সংক্রমণ হলে প্রতিদিন এক কাপ আনারসের রস খান।

পরামর্শক: ডা. বেদৌরা শারমিন, গাইনি কনসালট্যান্ট, সেন্ট্রাল হাসপাতাল লিমিটেড।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com