শনিবার, ১১ Jul ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন

বাবার হাত ধরে চলচ্চিত্রে মোহনলালের কন্যা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ভারতের দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা মোহনলাল। অভিনয় ক্যারিয়ারে অসংখ্য ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। স্বীকৃতিস্বরূপ পেয়েছেন পাঁচবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পদ্মশ্রী পুরস্কারেও ভূষিত হয়েছেন এই শিল্পী।

ব্যক্তিগত জীবনে সুচিত্রা মোহনলালের সঙ্গে সংসার বেঁধেছেন মোহনলাল। এ সংসারে প্রণব মোহনলাল (পুত্র) ও বিস্মায়া মোহনলাল (কন্যা) নামে দুটি সন্তান রয়েছে। এরই মধ্যে পুত্র প্রণব চলচ্চিত্রে পা রেখেছেন। এবার একই অঙ্গনে অভিষেক হতে যাচ্ছে কন্যার।

ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, মোহনলাল কন্যা বিস্মায়া চলচ্চিত্রে পা রাখতে চলেছেন। তবে অভিনেত্রী হিসেবে নয়, সহকারি পরিচালক হিসেবে তার অভিষেক হবে। ‘বারুজ’ নামে এ সিনেমা পরিচালনা করবেন মোহনলাল।

চার শত বছর আগের পৌরাণিক গল্প নিয়ে সিনেমাটির চিত্রনাট্য রচনা করছেন জিজো পুন্নোসে। তিনি ভারতের প্রথম থ্রি-ডি চলচ্চিত্রের নির্মাতা। চলতি বছরের জুন মাসে সিনেমাটির শুটিং শুরু হওয়ার কথা ছিল, কিন্তু করোনা প্রকোপের কারণে শুরু করতে পারেননি। আশীর্বাদ সিনেমাসের ব্যানারে নির্মিত হবে এটি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com