শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

গায়িকা এখন ফুটপাতের দোকানি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনাভাইরাসের কারণে কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন অনেকেই। শোবিজ অঙ্গনেও এর প্রভাব পড়েছে। কাজ না থাকায় কেউ কেউ বিকল্প পেশা বেছে নিচ্ছেন।

করোনার এই পরিস্থিতিতে কাজ না থাকায় ফুটপাতে দোকান দিয়েছেন কলকাতার গায়িকা নিলিশা বসাক। হাতিবাগান হরি ঘোষ স্ট্রিটে ট্রাম লাইনের পাশের ফুটপাত প্রতিদিন দুধ, পাউরুটি, বিস্কুটসহ বিভিন্ন জিনিসের পসরা সাজিয়ে বসেন তিনি।

কিন্তু করোনা মহামারির আগেও নিলিশার জীবনের চিত্র ছিল সম্পূর্ণ ভিন্ন। স্নাতকোত্তর শেষ করে সংগীতকেই পেশা হিসেবে বেছে নেন ২৪ বছর এই গায়িকা। কলকাতা শহরের বিভিন্ন অনুষ্ঠানে নিয়মিত ডাক পেতেন। কনসার্টে গান গেয়ে দর্শক মাতাতেন। বেশ জনপ্রিয়ও হয়ে উঠেছিলেন।

কিন্তু করোনা মহামারির কারণে এখন কনসার্ট বন্ধ। তাই নিলিশারও কাজ নেই। সংসার চালাতে নিজের সঞ্চিত টাকা দিয়ে ফুটপাতে দোকান দিয়েছেন। প্রতিদিন সকালে শুরু করেন তার নতুন সংগ্রাম। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি চালিয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com