শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন

অল্পের জন্য রক্ষা পেলেন অভিনেত্রী শাহনাজ খুশি

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : সড়ক দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেত্রী শাহনাজ খুশি। শুটিংয়ে যাওয়ার পথে তিনি দুর্ঘটনায় পড়েন। এতে তার গাড়ি ক্ষতিগ্রস্ত হলেও শাহনাজ খুশি আঘাত পাননি বলে জানা গেছে।

করোনার কারণে দীর্ঘ চার মাস ঘরবন্দি ছিলেন শাহনাজ খুশি। দীর্ঘ বিরতীর পর সস্প্রতি তিনি শুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নেন। গত ১৬ জুলাই ঈদের বিশেষ নাটক ‘নসু ভিলেন’-এর শুটিং করতে স্পটে যাচ্ছিলেন তিনি। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার ব্যক্তিগত গাড়ির সংঘর্ষ হয়। এতে তার গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় শারীরিকভাবে সুস্থ থাকলেও মানুসিকভাবে ভেঙে পড়েন এই অভিনেত্রী।

খুশি ফেসবুক পেইজে দুর্ঘটনার একটি ছবি পোস্ট করে ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বর্তমানে বাসায় বিশ্রাম নিচ্ছেন। ঘটনার পর থেকেই তিনি রাতে ঘুমাতে পারছেন না। ঘুমের মধ্যে তিনি আঁতকে উঠছেন বলে জানিয়েছেন খুশির স্বামী বৃন্দাবন দাস।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com