শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:৩৪ অপরাহ্ন
বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : টলিউডের সমালোচিত অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি। বিতর্ক তার নিত্যদিনের সঙ্গী।
সম্প্রতি ফেসবুক মেসেঞ্জারে এই অভিনেত্রীকে ধর্ষণ ও অ্যাসিড নিক্ষেপের হুমকি দেয় পশ্চিমবঙ্গের হুগলি জেলার এক যুবক।
বিষয়টি নিয়ে চুপ না থেকে থানায় অভিযোগ দায়ের করেন স্বস্তিকা। তারই পরিপ্রেক্ষিতে কৌশিক দাস নামে ওই যুবককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।
ওই যুবক গ্রেপ্তার হওয়ার খবরে সন্তুষ্টি প্রকাশ করেছেন স্বস্তিকা। এক টুইটে তিনি লিখেছেন—সাইবার অপরাধ গ্রহণযোগ্য নয়। ধর্ষণ ও অ্যাসিড নিক্ষেপের হুমকি জঘন্যতম অপরাধ এবং এর সমাধান প্রয়োজন। এ ধরনের আক্রমণ করার আগে এখন ভাবার সময় এসেছে, কারণ এর প্রতিরোধ তৈরি হয়েছে।
কলকাতা পুলিশকে ধন্যবাদ জানিয়ে স্বস্তিকা লিখেন—তাৎক্ষণিক পদক্ষেপ নেয়ার জন্য কলকাতা পুলিশের সাইবার ইউনিটকে ধন্যবাদ।
নগরকন্ঠ.কম/এআর