শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন

সেদিন বাকরুদ্ধ ছিলাম: প্রিয়াংকা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : প্রেম করছেন বলিউড অভিনেত্রী প্রিয়াংকা চোপড়া ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস—এমন গুঞ্জন দীর্ঘ দিন বাতাসে উড়েছে। তবে সেই গুঞ্জন পরিণয়ে রূপ পেয়েছে ২০১৮ সালের ডিসেম্বরে। কিন্তু এই যুগলের প্রেমের গল্প বেশ নাটকীয়।

২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াংকা ও মার্কিন সংগীতশিল্পী নিক জোনাস। ২০১৮ সালের ২০ জুলাই প্রিয়াংকাকে বিয়ের প্রস্তাব দেন নিক জোনাস। মধুর সেই স্মৃতিচারণ করেছেন প্রিয়াংকা চোপড়া।

প্রিয়াংকা এক টুইটে লিখেছেন—আমার জীবনের সবচেয়ে আনন্দের দিন এটি! আজ থেকে দুই বছর আগে আজকের দিনে তুমি আমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে। আমি তখন বাকরুদ্ধ হয়ে গিয়েছিলাম। কিন্তু প্রতি মুহূর্তে তোমাকে হ্যাঁ বলেছি। আমাকে নিয়ে সবসময় ভাবার জন্য তোমাকে ধন্যবাদ। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবান মেয়ে। আমি তোমাকে ভালোবাসি নিক জোনাস।

২০১৮ সালের ১ ডিসেম্বর উমেদ প্যালেসে খ্রিষ্টান মতে প্রিয়াংকা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। এরপর ২ ডিসেম্বর হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এ জুটি। গত ৪ ডিসেম্বর দিল্লির তাজ প্যালেসে অনুষ্ঠিত হয় তাদের প্রথম বিবাহোত্তর সংবর্ধনা। ২০ ডিসেম্বর মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ড হোটেলে আরো একটি বিবোহোত্তর সংবর্ধনার আয়োজন করেন প্রিয়াংকা-নিক।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com