শনিবার, ১১ Jul ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন

ট্রাক্টর দিয়ে সালমানের জমি চাষের ভিডিও ভাইরাল

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বলিউড সুপারস্টার সালমান খান বর্তমানে প্যানভেলে তার খামারবাড়িতে রয়েছেন। করোনার এই সংকটে পরিবারের সদস্য ও বন্ধুদের নিয়ে সময় পার করছেন তিনি। পাশাপাশি কৃষিকাজে সময় ব্যয় করছেন এই অভিনেতা।

এদিকে সালমান খান তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়— ট্রাক্টর দিয়ে জমি চাষ করছেন সালমান খান। এ বিষয়ে তাকে আরেকজন সহযোগিতা করছেন। তার পরনে সাধারণ একটি টি-শার্ট ও কালো রঙের লোয়ার। কিছুক্ষণ ট্রাক্টর দিয়ে জমি চাষের পর কাদায় নেমে হাঁটতেও দেখা যায় তাকে। ভিডিওটি প্রকাশের পর খুব অল্প সময়ের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে।

এর আগে ইনস্টাগ্রামে ধানের চারা রোপনের একটি ছবি পোস্ট করেন সালমান খান। ছবির ক্যাপশনে লেখেন, ‘প্রতিটি দানায় লেখা থাকে এটি কার খাবার। সৈনিকদের জয়! কৃষকের জয়!’

অন্য এক ছবিতে কর্দমাক্ত অবস্থায় দেখা যায় সালমানকে। যেন সারাদিনের কৃষিকাজ শেষে ক্লান্ত শরীরের বিশ্রাম নিচ্ছেন। ছবিটির ক্যাপশনে লিখেন, ‘সকল কৃষকের প্রতি শ্রদ্ধা।’

করোনাভাইরাসের কারণে ভারতে লকডাউন শুরুর পর থেকে প্যানভেলের এই খামারবাড়িতে অবস্থান করছেন সালমান খান।

নগরকন্ঠ.কম /এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com