বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

গরমে ত্বক ভালো রাখতে খেজুর খান

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : গরমে ত্বকের সুস্থতার জন্য সঠিক পুষ্টির প্রয়োজন। এই পুষ্টি পূরণের প্রয়োজন সুষম খাবার, যা খেতে হবে পরিমাণে কম।

গরমে শরীরে সবচেয়ে বেশি দেখা দেয় পানিশূন্যতা। এ পানিশূন্যতা পূরণে চাহিদামাফিক পানি পান করতে হবে। তবে একসঙ্গে অনেক পানি না খেয়ে ২ ঘণ্টা পর পর বা চাহিদানুযায়ী পানি পান করতে হবে। প্রতিদিন পানি খেতে হবে ৬ থেকে ৮ গ্লাস। এ ছাড়া পান করতে পারেন ডাবের পানি, স্যুপ ও বিভিন্ন ধরনের ফলের শরবত।

তবে ক্যাফেইনজাতীয় খাবার চা ও কফি কম খাওয়াই উচিত। এসব খাবার খেলে প্রস্রাবের পরিমাণ বেড়ে যায়, ফলে শরীরে পানিশূন্যতা দেখা দেয়। এতে ত্বক শুষ্ক হয়ে যায়।

আসুন জেনে নিই এমন কিছু খাবার সম্পর্কে, যা গরমে ত্বক ভালো রাখে-

১. দীর্ঘ সময়ে শরীরে শক্তি জোগায় এমন খাবার খেতে পারেন। লাল আটার রুটি, বাসমতি চালের ভাত , সকল প্রকার সবজি ও শিম খেতে পারেন।

২. ফাইবারসমৃদ্ধ খাবার যেমন- ছোলা, লাল আটার রুটি, সিরিয়ালস, ওটস, পাস্তা ও সব ধরনের শাকসবজি খেতে পারেন।

৩. খেতে পারে কাজুবাদাম ও বাদামজাতীয় খাবার। এসব খাবারে রয়েছে প্রচুর পরিমাণে আমিষ, ফ্যাটিঅ্যাসিড ও ফাইবার, যা ত্বকের রুক্ষ্মতা দূর করে উজ্জ্বলতা ধরে রাখবে।

৪. এ সময় খেতে পারেন খেজুর, জাম ও স্ট্রবেরি। এসব খাবারে রয়েছে ভিটামিন, ক্যালসিয়াম, আয়রন, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম ও জিংক, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এ ছাড়া মৌসুমি ফলের রসও খেতে পারেন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com