শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:৩১ অপরাহ্ন

পশ্চিমবঙ্গের রাজ বর্মনের সঙ্গে বাংলাদেশের পূজা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : বর্তমান সময়ের ব্যস্ততম ও জনপ্রিয় কণ্ঠশিল্পী বাঁধন সরকার পূজা। গান নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই মধ্যে বেশকিছু জনপ্রিয় গান উপহার দিয়েছেন এই শিল্পী।

এবার ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী রাজ বর্মনের সঙ্গে গাইলেন ‘তোকে চাই’ শিরোনামে নতুন গান। আহমেদ রিজভীর কথায় গানটির সুর ও সংগীতায়োজন করেছেন কিশোর দাস।

ঈদ আয়োজনের অংশ হিসেবে ধ্রুব মিউজিক স্টেশনের ইউটিউব চ্যানেলে আগামী ২৪ জুলাই মুক্তি পাবে গানটি।

পূজা রাইজিংবিডিকে বলেন, ‘‘তোকে চাই’ গানটির কথা ও সুর অনেক সুন্দর হয়েছে। এছাড়া রাজ বর্মনের গানের ভক্ত আমি। তার সঙ্গে প্রথম কাজ করলাম। খুব ভালো একটি কাজ হয়েছে। আশা করছি, দুই বাংলার শ্রোতাদেরও পছন্দ হবে।’

বাধঁন সরকার পূজা নতুন কুঁড়িতে পরপর তিনবার পুরস্কার পাওয়াসহ জাতীয় শিশু কিশোর প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছেন। ২০০৮ সালে একটি রিয়েলিটি শোতেও নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। ২০১২ সালে প্রথম একক অ্যালবাম প্রকাশ হওয়ার পর আলোচনায় আসেন এই শিল্পী। এদিকে রাজ বর্মন ওপার বাংলার পাশাপাশি বাংলাদেশেও রয়েছে তার অসংখ্য ভক্ত।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com