শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন

অভিনেতা নিতিনের বিয়ের অনুষ্ঠান শুরু

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : তেলেগু সিনেমার জনপ্রিয় অভিনেতা নিতিন। আগামী ২৬ জুলাই প্রেমিকা শালিনী কান্দুকুরিকে বিয়ে করছেন তিনি।

ইতোমধ্যে শুরু হয়েছে এই জুটির বিয়ের নানা অনুষ্ঠান। বুধবার (২২ জুলাই) বাগদান সেরেছেন নিতিন ও শালিনী। হায়দরাবাদে এই অভিনেতার বাড়িতেই হয়েছে অনুষ্ঠান। এতে ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুরা উপস্থিত ছিলেন। মাইক্রোব্লগিং সাইট টুইটারে একটি ছবি পোস্ট করেছেন নিতিন। এতে দেখা যায়, শালিনীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন তিনি।

২৬ জুলাই হায়দরাবাদের তাজ ফালাকনুমা প্যালেসে নিতিন ও শালিনীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। মহামারির কারণে পরিস্থিতি বিবেচনা করে শুধু ঘনিষ্ঠজনদের বিয়েতে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া বিয়েতে সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চলা হবে বলে জানা গেছে।

গত চার বছর ধরে পরস্পরকে চেনেন নিতিন ও শালিনী। পরিবারের সদস্যদের সম্মতিতেই তাদের বিয়ে হচ্ছে।

গত এপ্রিলে নিতিন ও শালিনীর বিয়ে হওয়ার কথা ছিল। দুবাইয়ে বিয়ের আনুষ্ঠান করার পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু করোরা মহামারির কারণে তা সম্ভব হয়নি।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com