শনিবার, ১১ Jul ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ঈদে দেখা যাবে অপুর সিনেমা

বিনোদন ডেস্ক, নগরকন্ঠ.কম : ঢালিউড কুইন খ্যাত অভিনেত্রী অপু বিশ্বাস। ঈদুল আজহায় তার অভিনীত ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ-২’ সিনেমাটি মুক্তির কথা ছিলো। কিন্তু করোনা সংক্রমণের কারণে সিনেমা হল বন্ধ থাকায় তা আর হচ্ছে না।

তবে অপু ভক্তদের হতাশ হওয়ার কিছু নেই। কারণ এবারের ঈদে অপু অভিনীত ডজন খানেক সিনেমা টেলিভিশন চ্যানেলে প্রচার হবে।

নাগরিক টেলিভিশনে অপু অভিনীত ‘স্বামীর সংসার’, ‘টাকার চেয়ে প্রেম বড়’, ‘তুমি স্বপ্ন তুমি সাধনা’, ‘তোমার জন্য মরতে পারি’, ‘মন যেখানে হৃদয় সেখানে’, ‘মায়ের হাতে বেহেশতের চাবি’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘সন্তান আমার অহংকার’, ‘তুমি আমার মনের মানুষ’, ‘রাজা বাবু’, ‘লাভ ম্যারেজ’ প্রচার হবে।

ঈদের প্রথম দিন থেকে পরবর্তী সপ্তম দিন পর্যন্ত সকাল ৯টা, দুপুর ১২টা, বিকেল ৩টা, সন্ধ্যা ৬টা এবং রাত ১২টা ২৫ মিনিটে এসব সিনেমা প্রচার হবে বলে টেলিভিশন সূত্রে জানা যায়। এছাড়াও দেশের অন্যান্য টেলিভিশনে অপু বিশ্বাস অভিনীত একাধিক সিনেমা প্রচার হবে বলে জানা গেছে।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com