বৃহস্পতিবার, ১১ Jun ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ট্রাম্প যুদ্ধবিরতি বললেও থাইল্যান্ড কম্বোডিয়ার সংঘাত চলছেই ওমান উপসাগরে ট্যাঙ্কার জব্দ, ইরানে বাংলাদেশিসহ ১৮ ক্রুকে আটক মুক্তিযুদ্ধ ও ৭১ বাদ দিয়ে কোনো চেতনা বাংলাদেশের জন্য মঙ্গল নয়: শামীম হায়দার ষড়যন্ত্র চলছে, নির্বাচন অতো সহজ হবে না : তারেক রহমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত, মালিক গ্রেফতার দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ সুদানে জাতিসংঘের ঘাঁটিতে হামলা, ৬ বাংলাদেশি শান্তিরক্ষী নিহত জাপানে জোট সরকার গড়তে রাজি এলডিপি, ইশিন হামাস যুদ্ধ বিরতির লঙ্ঘন ঘটিয়েছে অভিযোগ করে গাজায় ইসরায়েলের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পবিরোধী বিক্ষোভে লাখো মানুষের ঢল

সংক্রমণ রোধে কোন মাস্ক কতটা সুরক্ষা দেয়

লাইফস্টাইল ডেস্ক, নগরকন্ঠ.কম : করোনার থেকে বাচঁতে মাস্কই হল প্রধান হাতিয়ার। তাই প্রতিমুহূর্তে সঠিক নিয়ম মেনে মাস্ক পরতে হবে।

তবে বেশিরভাগ মানুষ জানে না যে, কী ধরনের মাস্ক পরতে হবে এবং কোনো মাস্ক করোনা থেকে কতটা সুরক্ষা দেয়।

তিন স্তরের সার্জিক্যাল মাস্ক এবং এন৯৫ মাস্কই সবচেয়ে বেশি কার্যকর। এছাড়া ঘরে তৈরি কাপড়ের তিনস্তরের মাস্কও পরতে পারেন।

সংক্রমণ রোধে যেসব মাস্ক ব্যবহার করবেন-

১. এন৯৫ মাস্ক ব্যবহার করতে পারেন। এই মাস্ক আপনাকে করোনার পাশাপাশি বায়ুবাহিত জীবাণু থেকে রক্ষা করবে। এই মাস্কের ভাইরাস প্রতিরোধের ক্ষমতা প্রায় ৯৫ শতাংশ।

২. নীল ও সবুজ রঙের তিন স্তরের সার্জিকাল মাস্ক ব্যবহার করতে পারেন। এসব মাস্ক ওষুধের দোকানে পাওয়া যায়।

৩. এন৯৫ মাস্ক ছাড়াও এফ এফ পি-১, এফ এফ পি-২ এবং এফ এফ পি-৩ মাস্ক বেশ সুরক্ষিত। তবে এফ এফ পি-১, এফ এফ পি-২ থেকেও এফ এফ পি-৩ মাস্কের ভাইরাস প্রতিরোধের ক্ষমতা অনেকটাই বেশি। প্রায় ৯৯ শতাংশ সুরক্ষা দেয়।

৪. ঘরে তৈরি কাপড়ের মাস্ক ব্যবহার করতে পারেন। তবে এটি অবশ্যই তিন স্তরের হতে হবে।

মাস্ক পরার নিয়ম

মাস্ক পরার আগে সাবান দিয়ে হাত ধুয়ে নিন, নাক ও মুখ ভালোভাবে ঢেকে থাকবে এমন মাস্ক পরুন। এছাড়া মাস্কের গায়ে হাত দেবেন না, ভিজে গেলে বদলে ফেলুন, মাস্ক খোলার আগে হাত স্যানিটাইজড করুন। মাস্ক খোলার সময়পিছন দিক থেকে মাস্কের দড়ি টেনে মাস্ক খুলুন ও ব্যবহারের পর ঢাকনাযুক্ত কোন ডাস্টবিনে ফেলুন।

নগরকন্ঠ.কম/এআর

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2017 Nagarkantha.com